Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label WordPress. Show all posts
Showing posts with label WordPress. Show all posts

ওয়ার্ডপ্রেস এর জন্য প্রয়োজনীয় কয়েকটি প্লাগিন


নতুন যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ বানায় আমার মনে হয় তারা সবচেয়ে বেশী বিপদে পড়ে এই প্লাগিন নিয়ে। প্লাগিন দিয়ে অতি সহজেই ব্লগকে সহজতর বানানো যায়। আমি আজ আপনাদেরকে আমার দেখা সবচাইতে ভালো প্লাগিন এর লিষ্ট এবং ডাউনলোড লিংক এবং সংক্ষিপ্ত বর্ণনা এবং নিয়ম দিলাম।
নাম: Ajax Login
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা দ্রুত লগিন এবং নিবন্ধন করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
ডাউনলোড: Ajax Login
নাম: Ajax Comments
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা কোন লোডিং ছাড়াই মন্তব্য দেয়া যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: Ajax Comments
নাম: BanglaKB
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন সম্বন্ধে জানতে এই পোষ্ট পড়ুন
ডাউনলোড: BanglaKB
নাম: Contact Form 7
সংক্ষিপ্ত বর্ণনা: সহজে যোগাযোগ করার জন্য ফর্ম বানানোর জন্য
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে Contact নামে মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন , সেখানে একটি কোড কপি করার ব্যবস্থা থাকবে সেটি কপি করে নতুন একটি পাতা বানান , নাম দেন যোগাযোগ এবং এই পাতার HTML মোডে এই কোডটি লিখে সেভ করুন
ডাউনলোড: Contact Form 7
নাম: Display Widget
সংক্ষিপ্ত বর্ণনা: সাইডবারকে নিয়ন্ত্রন করার জন্য
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট মেনুতে গিয়ে যে ওয়াইজেট নিবেন সেটার Show/Hide Widget অপশন থেকে Show on Checked দিয়ে যে যে জায়গায় দেখাবেন সেখানে টিক দিয়ে সেভ করুন
ডাউনলোড: Display Widget
নাম: jQuery Image Lazy Load WP
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগ লোড হবার তারপর ইমেজগুলো আসে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
ডাউনলোড: jQuery Image Lazy Load WP
নাম: WP-Cumulus
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ট্যাগকে থ্রিডি ভিউ করা যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
ডাউনলোড: WP-Cumulus
নাম: Top-commenters-gravatar
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের সর্ব্বোচ্চ মন্তব্যকারীর ছবি দেখানে যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট মেনুতে গিয়ে Top-commenters-gravatar ওয়াইজেটটি নিন
ডাউনলোড: Top-commenters-gravatar
নাম: wp-archive-sitemap-generator
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের সাইটম্যাপ পাতা বানানো যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: নতুন একটি পাতা বানান , নাম দেন সাইটম্যাপ এবং এই পাতার HTML মোডে এই কোডটি লিখে সেভ করুন
<!--wp-archive-sitemap-generator-->
ডাউনলোড: wp-archive-sitemap-generator
নাম: wp-useronline
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগে কতজন ভিজিটর আছে তা দেখানো যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট মেনুতে গিয়ে wp-useronline ওয়াইজেটটি নিন
ডাউনলোড: wp-useronline
নাম: Login warner banner
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগে লগিন প্যানেলে সাবধান বাণী দেখানো যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: Login warner banner
নাম: Pie Register
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের রেজিষ্টার প্যানেল পরিবর্তন করা যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: Pie Register
নাম: SexyBookmarks
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টগুলোকে শেয়ার করানো যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: SexyBookmarks
নাম: spam-stopper
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টের স্প্যাম মন্তব্য ঠেকাতে অংক ব্যবহার করা হয়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: spam-stopper
নাম: Sticky Manager
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টগুলোকে নিয়ন্ত্রন করা যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: Sticky Manager
নাম: Subscribe to Comments
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টগুলোর মন্তব্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
বি:দ্র: যদি কেউ এই সাবস্ক্রাইব অপশন ইচ্ছামত জায়গায় দেখাতে চায় তাহলে এই কোডটি দিতে হবে
<?php show_subscription_checkbox(); ?>
ডাউনলোড: Subscribe to Comments
নাম: SyntaxHighlighter Evolved
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টের কোডগুলিকে হাইলাইট করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন। ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস মেনুর নীচে একটি মেনু আসবে পছন্দমত সম্পাদন করুন।
নিয়ম: কোড লেখার আগে কোডের দুইপাশে এই কোডটি দিবেন। কোডটি এখান থেকে নামিয়ে নিন
ডাউনলোড: SyntaxHighlighter Evolved
নাম: Thesis OpenHook
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা থিসিস থিমস্ সম্পাদন করা যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: Thesis OpenHook
নাম: Twitter Goodies
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা টুইটারের আপডেট সাইডবারে যোগ করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন , আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট মেনুতে গিয়ে Twitter Goodies ওয়াইজেটটি নিন
ডাউনলোড: Twitter Goodies
নাম: Virtual Bangla Keyboard
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টের মন্তব্যের অপশনে বাংলা ভাসমান কি-বোর্ড যোগ করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
ডাউনলোড: Virtual Bangla Keyboard
নাম: WP-DB-Backup
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের সমস্ত ফাইলকে নির্দিষ্ট জায়গায় ব্যাকআপ রাখা যায়
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: WP-DB-Backup
নাম: WP Favorite Posts
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের নিবন্ধনকৃত সদস্যরা কোন পোষ্টকে প্রিয় লিষ্ট এ যোগ করে রাখতে পারবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: WP Favorite Posts
নাম: WP Google Analytics
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা Google এর Analytics ব্যবহার করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: WP Google Analytics
নাম: wp-Monalisa
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্ট/মন্তব্যে স্মাইলী ব্যবহার করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: wp-Monalisa
নাম: WP-PageNavi
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগে নেভিশন ব্যবহার করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: WP-PageNavi
নাম: WP-Polls
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগে পোল/ভোটের ব্যবস্থা করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন , আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট মেনুতে গিয়ে WP-Polls ওয়াইজেটটি নিন
ডাউনলোড: WP-Polls
নাম: WP Post Thumbnail
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টে থাম্বানিল/ছবি যোগ করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: WP Post Thumbnail
নাম: WP-PostRatings
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন দ্বারা ব্লগের পোষ্টে রেটিং এর ব্যবস্থা করা যাবে
সেটাপ: প্লাগিনটি আপলোড করুন এবং সক্রিয় করুন
নিয়ম: আপনার ব্লগের ড্যাসবোর্ড এর সেটিংস্ মেনুতে একটি মেনু তৈরী হবে সেটা সম্পাদন করুন
ডাউনলোড: WP-PostRatings
নাম: WP-PostViews
সংক্ষিপ্ত বর্ণনা: এই প্লাগিন সম্পর্কে জানতে এই পোষ্টটি পড়ুন
ডাউনলোড: WP-PostViews
এতগুলো প্লাগিনের ডাউনলোডের লিংক দেয়ায় একটু ডাউনলোডের লিংক ভুল খাকতেই পারে আবার নাও থাকতে পারে , যদি আপনার চোখে তা ধরা পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন বা কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না
0 comments

ওয়ার্ডপ্রেসের ইতিহাস!


ওয়ার্ডপ্রেসের ইতিহাস!

২০০৩ সালের ২৭শে মে ওয়ার্ডপ্রেসের স্রষ্ঠা ম্যাট মুলেনওয়েগ সর্বপ্রথম এটি প্রকাশ করেন। এবং ডিসেম্বর ২০১১ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.০ সংস্করণ ৬৫ বিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে। শুরু থেকে এটি ব্লগিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট নির্মান করা হচ্ছে।
শুরুর থেকে বলতে গেলে, B2 এবং CAFELOG নামের সংগঠন ওয়ার্ডপ্রেসের অগ্রদূত। ওয়ার্ডপ্রেস তৈরীর পর থেকে ২০০৩ সালের মে মাস পর্যন্ত B2 এবং CAFELOG সংগঠনটি কমপক্ষে ২০০০ ব্লগ হোস্ট করাতে চেয়েছিল। ওয়ার্ডপ্রেস সিএমএস-টি পিএইচপি ফ্রেমওয়ার্ক এবং মাইএসকিউএল ডেটাবেজ এর সমন্বিত রূপ। এটি মাইকেল ভাল্ড্রিঘি কর্তৃক আধুনিকায়ন করা, যিনি বর্তমানে ওয়ার্ডপ্রেস এর ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল অগ্রদূত। সাথে তিনি বি২ইভুলুয়েশন প্রজেক্টের এক্টিভ সদস্য।
ওয়ার্ডপ্রেস সর্বপ্রথম ২০০৩ সালে ম্যাট মুলেনওয়েগ এবং মাইক লিটিল কর্তৃক বি২ইভুলুয়েশন এর একটি ছোট প্রোজেক্ট ছিল। আর আমরা বর্তমানে “ওয়ার্ডপ্রেস” যে নামে ধরে বলছি এটা ম্যাট মুলেনওয়েগ এর বন্ধু ক্রিস্টিন সেল্লেক ট্রিমুলেট এর পছন্দ করে দেয়া নাম।
২০০৪ সালে Six Apart       কর্তৃক তৈরীকৃত আরেক ব্লগিং সফটওয়্যার Movable Type             তাদের ব্যবহার বিধিমালা পরিবর্তন করায় তাদের বেশির ভাগ ব্যবহারকারীরা Movable Type ছেড়ে ওয়ার্ডপ্রেসে পাড়ি জমায়। আর এটি-ই ওয়ার্ডপ্রেসের ভাগ্যকে প্রসারিত করে দেয়।
অক্টোবার ২০০৯, ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেয়ার মার্কেট রিপোর্ট অনুযায়ী দেখা যায়, ওয়ার্ডপ্রেস ২০০৯ সালে তাদের টার্গেটের তুলনায় ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে অধিক জনপ্রিয়তা এবং সফলতা অর্জন করতে সমর্থ হয়েছে। আর এভাবেই ওয়ার্ডপ্রেস আজকের বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে গেছে।
আজ এই পর্যন্ত! সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

0 comments

ওয়েব সাইটের স্পীড টেস্ট করার জন্য ১০টি অনলাইন টুলস!

undefined
বর্তমান ইন্টারনেট জগতে আমাদের যাদের নিজস্বে বা ব্রান্ড ওয়েব সাইট আর মালিক, তাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীরা ধীর গতি সম্পন্ন ওয়েব সাইটে(যেসব সাইট অনেক সময় নেয় কন্টেন্ট লোড করতে) বেশিক্ষন অবস্থান করেন না বা ব্রাউজ করেন না। আর একটি ওয়েব সাইট সেটি ব্যক্তিগত বা ব্যাণ্যিজিক বা শিক্ষামূলক যা-ই হোক না কেন এর সাফল্য নির্ভর করবে কত দ্রূত আপনি আপনার গ্রাহক/ক্রেতা/পাঠককে আপনার সেবা/পণ্য-কে প্রদর্শন করাতে পারবেন।
তাই একটি ওয়েব সাইটকে সফল করতে এর শুরু থেকেই উঠে পড়ে লাগতে হবে। প্রথম দিকের সমস্যা থাকলে তা যত দ্রুত সম্ভব সমাধানের ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে এবং আপনার দৃষ্টিকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যাতে করে আপনার বর্তমান সমস্যা গুলোর সমাধান এর সাথে সাথে ভবিষ্যত উন্নয়নের পথ গুলো প্রসারিত করে নিতে হবে।
কিন্তু কিভাবে বুঝবেন আপনার সাইট দ্রুত গতির নাকি সল্প গতির? হয়তো আপনার নেট স্পীডে তেমন সমস্যাও ধরা পড়ে না। তাই আপনাকে অবশ্যই অনলাইন টুলস ব্যবহার করে বুঝতে হবে আপনার সাইট সঠিক পথে হাঠছে কি না। আর টুলসগুলো যদি হয় ফ্রী তাহলে তো কোন কথাই নাই!

১. Page Speed Online

undefined
গুগল পেজ স্পীড অনলাইন- এটি গুগলের ওয়েব নির্ভর একটি সার্ভিস। গুগল ক্রোম এর ওয়েব ডেভলপমেন্ট ব্রাউজার এক্সটেনশন সমর্থন করে। পেজ স্পীড গুগল এর এই সার্ভিসের ফন্টএন্ড পারফরমেন্স এর উপরে নির্ভর করে পরীক্ষা করে যে আপনার ওয়েব সাইটের কার্যকরীতায় কোন সমস্যা আছে কি না। সার্ভিসটি চেক করার সময় আপনি অজস্র তথ্য পাবেন যা আপনাকে আপনার সাইপ সম্পর্কে সম্মক ধারনা দিবে। এমনকি আপনার সাইটটি মোবাইলের জন্য ব্রাউজ উপযোগী কি’না তাও দেখায় দিবে।

২. Pingdom Tools

undefined
এটি পিংডম(সার্ভার, নেটওয়ার্ক এবং ওয়েব সাইট মনিটরিং সার্ভিস) এর একটি ফ্রী অনলাইন ওয়েব সাইট স্পীড টেস্টিং টুলস। এটি আপনার ওয়েব সাইটের বিভিন্ন তথ্য যেমনঃ টেক্ট ও ইমেজ অবস্থান, স্টাইলশীট(CSS), জাভাক্রিপট ফাইল সহ অন্যান্য রিসোর্সগুলোর আপলোডিং এবং ডাউনলোডিং, বান্ডউইথ খরচ সহ সকল তথ্য প্রদশন করায়। সাথে আপনার সাইটটি কত সময় নিচ্ছে লোড হতে, পেজের সাইজ এবং একটি পেজ কতবার রিকোয়েস্ট পাচ্ছে সার্ভার থেকে তা প্রদর্শণ করায়।

৩. BrowserMob

BrowserMob এটিও ফ্রী ওয়েব সাইট স্পীড এবং পারফরমেন্স চেকার টুলস! এটি গ্রাহকের সাইটের লোডিং সময়, মানিটরিং সেবা করে থাকে। সাথে গ্রাহককে তার ওয়েব সাইটের লক্ষাধিক তথ্য যেমনঃ গড় লোডিং টাইম, টোটাল পেজের ভার এবং পেজের অবজেক্ট সংখ্যা প্রকাশ করে। এটি গ্রাহকের সাইটকে পিং করতে সহায়তা করে এত গ্রাহক তার সাইটের জন্য বিভিন্ন লোকেশন থেকে পাঠক পান এবং তার সাইটের গ্লোবাল র্যাঅঙ্কিং বাড়তে সহায়তা করে।

৪. Which loads faster?

মজার এই টুলটি একবার হলেও ব্যবহার করেই দেখুন। এই টুলটি সব থেকে আলাদা এই কারনেই যে, আপনি একই সাখে দুটি সাইটকে কম্পেয়ার করতে পারবেন। ধরুন আপনি আপনার প্রতিপক্ষের সাইটের সাথে আপনার সাইটের অবস্থা জনাতে চাইলে এই টুলটি হবে আপনার জন্য আদর্শ। অন্য সাইটের মতই তথ্য পাবেন তবে একই সাথে আপনার এবং আপনার প্রতিপক্ষের খবরও জানতে পারবেন।

৫. WebPagetest

এই ছোট টুলটি আপনার ওয়েব সাইটকে রিয়েল ওয়েব ব্রাউজার(ক্রোম, ফায়রফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার) দ্বারা পরীক্ষা করে। এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনার ওয়েব সাইটকে চেক করে দেখার সুযোগ প্রদান করে। এই টুলটি দ্বারা আপনি এডভান্স সেটিংন্সের মাধ্যমে বিভিন্ন মানের/ব্রান্ডের ইন্টারনেট সংযোগের দ্বারা আপনার ওয়েব সাইট কত দ্রুত লোড হবে তার সম্ভাব্য চিত্র দেখাবে।

৬. Web Page Analyzer

সম্ভবতঃ এটিই ওযেবের পুরাতন এনালাইসিং টুল, এটির প্রথম রিলিজ হয় ২০০৩ সালে। এটি আপনাকে আপনার সাইটের পেজের সাইজ, অন্যান্য উপাত্ত, এবং লোডিং টাইম প্রদর্শণ করবে। আর আপনার সাইটের কোন সমস্যা থাকলে তা কিভাবে সমস্যামুক্ত করতে পারবেন সেই সাজেশনও পাবেন।

৭. Show Slow

সো স্লো, ওয়েব নির্ভর ওপেন সোর্স সার্ভার এপ্লিকেশন। এটি আপনাকে তাদের তিনটি জনপ্রিয় পাবলিক টেস্টিং টুলYSlowPage Speed এবং dynaTrace দিয়ে চেক করে ফলাফল জানাবে। তাই এই সাইটেই সেবা পেতে আপনাকে অবশ্যই রেজিস্টেশন করতে হবে।

৮. Site-Perf

এই টুলটি আপনাকে সাইট প্রসেসিং(ব্রাউসিং) করার সময় বিভিন্ন তথ্য প্রদর্শন করবে, যেমনঃ টোটাল ডাউনলোড টাইম, কানেকশন কতবার প্রদান করা হয়েছে এবং কতবার সার্ভার কানেশন অনুবোধ পেয়েছে। এটির একটি বোনাস ফিচার রয়েছে যা আপনাকে সাইট HTTP আথেনটিক(HTTPS) থাকা অবস্থাতেও পরীক্ষা করতে পারে।

৯. Load Impact

লোড ইম্প্যাক, এই ফ্রী অনলাইন টুলটি আপনাকে সাইটের প্রচুর ডাটা রক্ষণাবেক্ষণ করার সুযোগ দিবে। টুলটি আপনার সাইটের ইউজার ডাটা গ্রাফ হিসাবে প্রদর্শণ এবং প্রতি সেকেন্ডের ইউজার রিকোয়েস্ট প্রদর্শন করায়।

১০. OctaGate SiteTimer

OctaGate SiteTimer, এই টুলটির দ্বারা আপনি যথনই কোন সাইটকে পরীক্ষা করতে যাবেন, তখনই সাইটের প্রতিটি পেজের জন্য আলাদা পেজ বার আসবে এবং সেখানে পেজের বিভিন্ন তথ্যঃ ডাউনলোড শুরুর এবং শেষের সময়, এবং প্রতিটি ডাউনরোডের জন্য সময় কত লাগলো সব প্রদর্শন করবে। এই টুলটির আরো একটি বৈশিষ্ট্য হলো আপনার সাইটের যদি কোন দূর্বল পেজ থাকে তবে সেটিকে কিভাবে ঠিক করায় নিবেন তার জন্য পরামর্শ পাবেন।
আজ এই পর্যন্ত!
0 comments

Wordpress শিখুন ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব -১


ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। বর্তমানে যারা অনলাইনের সাথে জড়িত, তাদের সাথে ওয়ার্ডপ্রেসকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবার মতো কিছু অবশিষ্ঠ নেই। তারপরেও যারা একদমই নতুন তাদের জন্য লিখতে শুরু করলাম।
ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জন্যপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার। এটি মূলত পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরী এবং নিয়ন্ত্রিত একটি ব্লগিং প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসের ব্যবহারের ক্ষেত্রে অনেক গুলো সুবিধা রয়েছে, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে দেখানো হবে।
কারনঃ ব্যবহারকারীদের সুবিধার্তে ওয়ার্ডপ্রেসকে ওপেন সোর্স করে দেয়া হয়েছে যাতে যে কেউ সহজেই তার ইচ্ছামতো পরিবর্তন করে নিয়ে কাজ করতে পারে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি,মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরী করা সম্ভব। তবে হ্যাঁ, পেশাগত কাজের মান আনতে হলে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি সাথে মাইএসকিউএল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
সুবিধাঃ ওয়ার্ডপ্রেস সিএমএস প্যাকেজ সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অজস্র থীম,প্লাগইন পাওয়া যায় যা আপনার কাজকে করবে আর বেগবান। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ায় যেকোন তথ্য সহজেই হালনাগাদ করা যায়। এছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশেন ইত্যাদি।
ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে পারেনঃ www.wordpress.org/download থেকে।
ওয়ার্ডপ্রেস নিয়ে আর লিখা নিয়ে আসছি শীঘ্রই।
সেই প্রত্যাশায়, আজ এই পর্যন্ত!
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger