Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label Joomla. Show all posts
Showing posts with label Joomla. Show all posts

আপনার ব্লগে একটি এনিমেটেড লেখা যুক্ত করুন দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে


আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ব্লগে একটি চলন্ত লেখা যোগ করতে হয়। এটা খুব সহজ একটা কোড যেটি দিয়ে আপনি আপনার ব্লগে HTML উইজেট এ যোগ করে যেকোন লেখা বিগ্গাপন এবং নোটিস হিসেবে ইউজ করতে পারবেন।
আপনার ব্লগে একটি এনিমেটেড লেখা যুক্ত করতে আপনাকে নিচের কোড গুলি ইউজ করতে হবে:
লেখা গুলি বাম থেকে ডানে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="left">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
লেখা গুলি ডান থেকে বামে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="right">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
techtunes
লেখা গুলি নিচ থেকে উপরে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="up">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
লেখা গুলি উপর থেকে নিচে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="down">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
0 comments

আপনার ব্লগে একটি এনিমেটেড লেখা যুক্ত করুন দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে


আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ব্লগে একটি চলন্ত লেখা যোগ করতে হয়। এটা খুব সহজ একটা কোড যেটি দিয়ে আপনি আপনার ব্লগে HTML উইজেট এ যোগ করে যেকোন লেখা বিগ্গাপন এবং নোটিস হিসেবে ইউজ করতে পারবেন।
আপনার ব্লগে একটি এনিমেটেড লেখা যুক্ত করতে আপনাকে নিচের কোড গুলি ইউজ করতে হবে:
লেখা গুলি বাম থেকে ডানে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="left">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
লেখা গুলি ডান থেকে বামে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="right">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
techtunes
লেখা গুলি নিচ থেকে উপরে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="up">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
লেখা গুলি উপর থেকে নিচে দেখাতে নিচের কোড টি ইউজ করুন
<marquee direction="down">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলি এই লেখার বদলে লিখুন....</marquee>
0 comments

আপনার ব্লগ/ওয়েব এ যুক্ত করুন একটি এনিমেটেড ঘড়ি। (১০০% ভাল লাগবে


কেমন আছেন সবাই ??? আশাকরি ভাল আছেন। বরাবরের মত এবারেও এটি ব্লগার টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদের সাথে আমি খুব ভাল সুন্দর একটি জিনিষ শেয়ার করবো।আমরা সবাই কম বেশি ব্লগার বা ব্লগস্পট ব্লগ চালাই। এই ব্লগ সুন্দর করতে আমাদের অনেক দরকারী গেজেট যুক্ত করতে হয়। সেই রকম একটি ভাল গেজেট এটি। ব্যবহার করতে পারেন। আর যাদের দরকার নেই তার txt ফাইলে সংরক্ষন করে রাখবেন যাতে দরকারের সময় কাজে লাগে। তাহলে আসুন শুরু করি :

****ও আরেকটি কথা কাজটি করার আগে একবার DEMO দেখে নিন। ভাল লাগলে এবার আপনিও নিয়ে নিন।
  • প্রথম blogger এ লগিন করুন এরপর Layout  এ চলে যান  এবং পরে Add a gadget
  • এইবার HTML/Javascript সিলেক্ট করুন
  • তার পর নিচের কোডটুকু HTML/Javascript এ ফাকাঁ স্থানে পেষ্ট করুন<script charset=”Shift_JIS” src=”http://chabudai.sakura.ne.jp/blogparts/honehoneclock/honehone_clock_tr.js”></script>কাজ শেষ এইবার আপনার ব্লগ দেখুন।
0 comments

লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ


লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ

ওয়েব সার্ভারে জুমলা ব্যবহারের পাশাপাশি কম্পিউটারের লোকাল ফোল্ডারে সেটআপ দিয়েও ব্যবহার করা যায়। এই পর্যায়ে ম্যানুয়ালী ডাটাবেজ তৈরী করে লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ দেওয়ার প্রক্রিয়া বর্ণনা করা হল। প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে লোকাল কম্পিউটারে জুমলা ব্যবহারের জন্য কম্পিউটারকে ওয়েব সার্ভারে পরিণত করতে হবে। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে এই কাজটা সম্পন্ন করা যায়, যেমন – Xampp বা Wamp ইত্যাদি। Xampp ডাউনলোড করতে পারবেন এখানে অথবা Wamp ডাউনলোড করতে পারবেন এখানে। আমি এখানে Xampp ব্যবহার করে টিউটোরিয়ালটি লিখেছি। আর যেকোন সাধারন সফটওয়্যারের মত Xampp ইনস্টল করতে পারবেন। এক্ষেত্রে ইনস্টলের সময় “Install Apache as service” এবং “Install My Sql as service” নামক রেডিও বাটনে চেক করে নিবেন। ইনস্টল শেষ হয়ে গেলে Xampp Control Panel থেকে Apache এবং My Sql চালু করলেই আপনার কম্পিউটারটি ওয়েব সার্ভারে পরিণত হয়ে যাবে অর্থাৎ এখানে আপনি ওয়েব সার্ভারের কাজ করতে পারবেন। Wamp ইনস্টলের প্রক্রিয়াও সাধারন সফটওয়্যারের মতই। এখন জুমলা সেটআপ প্রক্রিয়া শুরু করা যাবে। ১) প্রথমেই জুমলার সর্বশেষ সংষ্করন ডাউনলোড করে নিতে হবে। টিউটোরিয়ালটি তৈরী করা হয়েছে জুমলা ২.৫ এর উপর। তবে জুমলার অধিকাংশ সংষ্করনের ব্যবহারের প্রক্রিয়া একই হওয়ায় অন্যান্য সংষ্করনের ক্ষেত্রে আশা করা যায় কোন সমস্যা হবে না। জুমলা ডাউনলোড করুন এখান থেকে।২) ডাউনলোড করার পর জিপ ফাইলটি একটি ফোল্ডারে আনজিপ করে নিন। এখন যেখানে Xampp ইনস্টল করেছেন সেখানে htdocs নামক ফোল্ডার পাবেন। আনজিপ করা ফোল্ডারটি কপি করে htdocs ফোল্ডারের ভেতর পেস্ট করুন। এরপর পেস্ট করা ফোল্ডারটির নাম পরিবর্তন করে আপনার পছন্দ অনুযায়ী নাম দিন। এই নামের উপর ভিত্তি করে জুমলার সাইট এড্রেস হবে। উদাহরনস্বরূপ আমি ফোল্ডারের নাম দিয়েছি “test-joomla” এখন আমার সাইটের এড্রেস হবে http://localhost/test-joomla৩) এখন ডাটাবেজ তৈরী করতে হবে। এরজন্য প্রথমে ব্রাউজার ওপেন করে এড্রেস বারে http://localhost লিখে এন্টার দিন। নিচের মত ওয়েব পেজ পাবেন। এখান থেকে “phpMyAdmin” এ ক্লিক করুন।৪) লোড হওয়া নতুন পেজ এ ডাটাবেজ এর নাম দিতে হবে যেই ডাটাবেজটি আপনি আপনার সাইটের জন্য ব্যবহার করবেন। উদাহরন স্বরূপ আমি নাম দিয়েছি “test joomla”। ডাটাবেজ এর নাম আপনার পছন্দ দিতে পারেন, এড্রেস এর সাথে এর মিল থাকার প্রয়োজন নেই। ডাটাবেজ তৈরী জন্য Create new database এ ডাটাবেজের নাম লিখে Create এ ক্লিক করুন।৫) ঠিকভাবে ডাটাবেজ তৈরী হলে নিচের মত নতুন পেজ লোড হবে।৬) ডাটাবেজ তৈরী শেষ হলে এখন জুমলা সেটআপ প্রক্রিয়া শুরু করব। এখন ব্রাউজারে জুমলা যেই এড্রেসে আছে তা লিখে এন্টার দিন। যেমন জুমলা যদি test-joomla নামক ফোল্ডারে থাকে তাহলে এড্রেস হবে http://localhost/test-joomla এন্টার দেয়ার পর নিচের মত ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। প্রথমেই যেই ভাষায় আপনাকে ইনস্টলেশনের নির্দেশনা দেয়া হবে সেই ভাষা সিলেক্ট করুন। এখানে বাংলা ভাষাও, ডিফল্ট ভাবে ইংরেজী ভাষা দেয়া আছে। ভাষা নির্বাচন করে Next ক্লিক করুন।৭) এখন জুমলা ইনস্টলের জন্য আপনাকে প্রয়োজনীয় সেটিংস দেখানো হবে। সবকিছু কিছু ঠিক থাকলে মোটামুটি নিচের মত দেখানো হবে। এরপর Next এ ক্লিক করুন।৮) এই পেজে জুমলা ব্যবহারের লাইসেন্স দেখানো হবে। আবার Next ক্লিক করুন।৯) নতুন পেজে তৈরী করা ডাটাবেজের তথ্য প্রদান করতে হবে।এখানে Database Type হবে Mysqli, Host name হবে localhost। তৈরীকৃত ডাটাবেজের ডিফল্ট ভাবে Username হয় “root”, কোন পাসওয়ার্ড থাকে না, সেজন্য Username এ ‘root’ টাইপ করুন এবং Password অংশ খালি রাখুন। আপনি যেই নামে ডাটাবেজ তৈরী করেছেন সেই নামটি Database Name এ দিন। এরপর আর কিছু পরিবর্তন করতে হবে না। পরবর্তী ধাপে যাবার জন্য Next ক্লিক করুন।১১) এই এফটিপি কনফিগার করার জন্য বলা হবে। লোকাল কম্পিউটারে ব্যবহারের জন্য এটি তেমন প্রয়োজনীয় নয় তাই কোন কিছু পরিবর্তন না করে Next এ ক্লিক করুন।১১) এই এফটিপি কনফিগার করার জন্য বলা হবে। লোকাল কম্পিউটারে ব্যবহারের জন্য এটি তেমন প্রয়োজনীয় নয় তাই কোন কিছু পরিবর্তন না করে Next এ ক্লিক করুন।১২) নতুন লোড হওয়া পেজে ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করতে হবে।এখানে Site Name এ আপনি যেই ওয়েবসাইট তৈরী করবেন সেই ওয়েবসাইটের নাম দিতে হবে। উল্লেখ্য যে “Advanced Setting – Optional” অংশে ক্লিক করলে সাইটের জন্য মেটা কীওয়ার্ড এবং মেটা ডেসক্রিপশন যোগ করতে পারবেন যা এসইও এর জন্য সহায়ক। Your Email এ আপনার যেকোন একটি ইমেইল এড্রেস দিন। সাইট পরিচালনার জন্য এডমিনিস্ট্রেটরের ইউজারনেম দিন Admin Username অংশে এবং পাসওয়ার্ড দিন Admin Password এ। Confirm Admin Password অংশে আবার পাসওয়ার্ডটি টাইপ করুন। লক্ষ্য করুন নিচের দিকে “Install Sample Data” নামক বাটন আছে। এই বাটনে ক্লিক করলে সাইটে আপনা আপনি নমূনাস্বরূপ কিছু ডামি কন্টেন্ট যোগ হবে যা আপনার বোঝার জন্য সহায়ক হতে পারে। আপনি ইচ্ছা করলে বাটনে ক্লিক করে সেম্পল কন্টেন্ট যোগ করতে পারেন অথবা এই অংশটি বাদ দিতে পারে তাহলে সাইটে নিজ থেকে কিছু যোগ হবে না। আমি এই অংশ বাদ দিয়ে যাচ্ছি। এখন Next এ ক্লিক করুন।১৩) জুমলা ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে সাইটে প্রবেশের পূর্বে নিরাপত্তা বজায় রাখার উদ্দ্যেশে একটি কাজ করতে হবে। তা হচ্ছে জুমলার ফাইলগুলো যেই ফোল্ডারে রাখা হয়েছে সেখানে “Installation” নামক একটি ফোল্ডার আছে তা ডিলেট করে ফেলতে হবে। এখানে আপনি “Remove installation folder” এ ক্লিক করেই এই কাজটি করতে পারেন। তবে পূর্ববর্তী সংষ্করনের ক্ষেত্রে এই কাজটি ম্যানুয়ালী করতে হবে। ডিলেট করা হয়ে গেলে জুমলা সেটআপের সব কাজ শেষ যাবে। এখন আপনি “Site” বাটনে ক্লিক করলে আপনার তৈরীকৃত সাইটটি পরিদর্শন করতে পারেন অথবা “Administrator” বাটনে ক্লিক করে সরাসরি সাইট পরিচালনার জন্য ব্যাকএন্ড অর্থাৎ এডমিনিস্ট্রেশন অংশে যেতে পারেন।

0 comments

জুমলার ইতিহাস!


জুমলার ইতিহাস!

জুমলা শব্দটি মূলত “Swahili” ভাষার একটি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে “সবাই একসাথে”। জুমলার প্রথম সংষ্করন জুমলা ১.০ উন্মুক্ত করা হয় ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর। জুমলা নামক এই সিএমএসটির ডেভেলপার গ্রুপ “The Joomla Project Team” হিসেবে পরিচিত। ধারনা করা হয় ওয়ার্ডপ্রেসের পরে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুল প্রচলিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তবে এর অন্যতম বৈশিষ্ঠ্য হচ্ছে এটি নির্দিষ্ট কোন ওয়েবসাইট এর জন্য খ্যাত নয় অর্থাৎ জুমলা দিয়ে প্রায় সব ধরনেই ওয়েবসাইট তৈরী করা হয়।“The Joomla Project Team” এর লিডার হচ্ছেন Andrew Eddie. জুমলা নামটি অফিসিয়ালি ঘোষনা করা হয় সেপ্টেম্বরের ১ তারিখ ২০০৫ যদিও এর তৈরীর প্রক্রিয়া শুরু হয় আরো আগে থেকেই। অগাস্টের ১৮ তারিখে প্রজেক্ট লিডার Andrew Eddie তাদের প্রজেক্টের জন্য নাম আহবান করেন এবং সেপ্টেম্বরের ৬ তারিখ অফিসিয়াল জুমলা লোগোর জমা দেয়ার ঘোষনা দেয়া হয়। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর প্রজেক্ট টিম তাদের সিদ্ধান্ত জানান। জুমলা ২০০৬, ২০০৭ এবং ২০১১ তে Packt Publishing Open Source Content Management System 
এওয়ার্ড অর্জন করে। PACKT Publishing                অক্টোবর ২০০৮ এ Johan Jansensse কে তার কাজের জন্য   MVP অর্থাৎ সবচেয়ে মূল্যবান ব্যাক্তিত্ব হিসেবে ঘোষনা দেয় যিনি জুমলা ১.৫ সংষ্করনের অন্যতম কারিগর হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০০৯ সালে Louis Laundry একই সম্মাননা অর্জন করেন, তিনিও জুমলার অন্যতম কারিগর হিসেবে কাজ করেছিলেন। ১৬ সেপ্টেম্বর ২০০৫ এ জুমলার প্রথম সংষ্করন উন্মুক্ত হবার পর ২০০৮ সালের ২২ জানুয়ারী লং টার্ম সাপোর্ট সহ জুমলা ১.৫ সংষ্করন উন্মুক্ত করা হয়। ২০১১ এর ১০ জানুয়ারী এর পরবর্তী সংষ্করন জুমলা ১.৬ বের হয়। এই সংষ্করনে এডমিন ইন্টারফেস ও ক্যাটাগরি সহ বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। সেই বছরের ১৯ জুলাই নিরাপত্তা বিষয়ক উন্নতি সাধন করে জুমলা ১.৭ বের করা হয়। বর্তমানে জুমলার সর্বশেষ উন্মুক্ত সংষ্করন হচ্ছে জুমলা ২.৫ যা বের হয়েছে চলতি বছর অর্থাৎ ২০১২ সালের জানুয়ারী মাসের ২৪ তারিখ। এটি একটি লং টার্ম সাপোর্ট রিলিজ। সর্বশেষ তথ্যানুযায়ী ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত জুমলাকে ডাউনলোড করা হয়ে ৩০ মিলিয়নেরও বেশি সংখ্যক বার। এছাড়া জুমলার অফিসিয়াল ওয়েবসাইটে আছে ৯২০০ এর বেশি বিনামূল্যের এবং বাণিজ্যিক এক্সটেনশন। পাশাপাশি আন্যান্য উৎস থেকেও জুমলার আরো অনেক এক্সটেনশন সহজলভ্য। আশা করা হচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসেই জুমলার ৩.০ সংষ্করন উন্মুক্ত করা হবে। যদিও নিয়মানুযায়ী এটি বের হবার কথা ছিল জুলাই মাসে কিন্তু বিশেষ প্রয়োজনে তা পরিবর্তন করা হয়।
0 comments

জুমলা কি?



জুমলা ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আপনাদেরকে জুমলা সম্পর্কে প্রয়োজনীয় কিছু বিষয় বর্ণনা করা হবে। অনলাইনের জগৎ এ জুমলা অতি পরিচিত একটি সিএমএস। আমি নিশ্চিত প্রায় সবাই এই সম্পর্কে জানেন অথবা নাম শুনেছেন। অনেকেই হয়ত ব্যবহার করেছেন এছাড়া জনপ্রিয় অনেক ওয়েবসাইটই জুমলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমাদের দেশেও বিভিন্ন ওয়েবসাইটে সিএমএস হিসেবে জুমলার ব্যবহার লক্ষ্যনীয়।
জুমলা কি
যাই হোক, প্রথমেই বলেছি জুমলা একটি CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (Content Management System)। এরকম আরো একটি জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস যা মূলত ব্লগ প্লার্টফর্ম হিসেবে অধিক ব্যবহৃত হয়। বলাই বাহুল্য জুমলা এবং ওয়ার্ডপ্রেস উভয় সিএমএস গড়ে উঠেছে অতি জনপ্রিয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ এর উপর।
জুমলাকে ব্যবহার করে খুব সহজেই সম্পূর্ন নিজস্ব একটি ডাইনামিক ওয়েবসাইট গড়ে তোলা সম্ভব। বেশ কিছু জনপ্রিয় সংস্থা এবং ওয়েবসাইট জুমলা ব্যবহার করছে এর মধ্যে হাভার্ড বিশ্ববিদ্যালয়, লিনাক্স ফাউন্ডেশন এবং জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মিৎসুবিশি এবং পোর্শের বিভিন্ন ওয়েবসাইট উল্লেখযোগ্য।
জুমলা ব্যবহার করে যে ধরনের ওয়েবসাইট তৈরী করা সম্ভব –
১) অনলাইন ম্যাগাজিন বা সংবাদপত্র
২) ইকমার্স বা যেকোন ব্যাবসায়িক ওয়েবসাইট।
৩) বিভিন্ন দাতব্য সংস্থার ওয়েবসাইট
৪) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
৫) কর্পোরেট ওয়েবসাইট অথবা পোর্টাল।
৬) কমিউনিটি ওয়েবসাইট।
৭) ব্যাক্তিগত ওয়েবসাইট।
৮) সোশ্যাল নেটওয়ার্ক।
এছাড়া আরো অনেক ধরনের ওয়েবসাইট তৈরী করা সম্ভব যা সম্পূর্ন আপনার উপর নির্ভর করে। ফেসবুকের মত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কের মত সম্পূর্ন ব্যাতিক্রমধর্মী যেকোন ওয়েবসাইটই জুমলা ব্যবহার করে তৈরী করা যায়।
যেসব কারনে জুমলা ব্যবহার করা উচিত –
১) জুমলা সম্পূর্নই বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি সম্পূর্ন ফ্রীতে ডাউনলোড যায়।
২) এটি ওপেন সোর্স তাই একে ডেভেলপ করাও সম্ভব।
৩) ওপেন সোর্স হওয়ার কারনে এটি তুলনামূলক দ্রুত আপডেট হয় তাই এর পূর্ববর্তী সংষ্করনে থেকে যাওয়া সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায়।
৪) ইন্টারনেটে জুমলার জন্য প্রচুর টেমপ্লেট ও এক্সটেনসন বিনামূল্যে পাওয়া যায় যা দিয়ে ওয়েবসাইটকে আরো আকর্ষনীয় এবং আধুনিক বৈশিষ্ঠ্যপূর্ন করে তোলা যায়।
৫) একটি ওয়েবসাইটে খুব দ্রূত এবং সহজে পরিচালনা করা যায়। 
৬) সাধারনভাবে পরিচালনার জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হয় না।
৭) এছাড়া ওয়েব ডেভেলপারদের জন্য জুমলা খুবই সম্ভাবনাময় ক্ষেত্র।
৮) জুমলা দিয়ে তৈরী করা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য জুমলা ডেভেলপার খুবই সহজলভ্য।
জুমলা ডাউনলোড করতে পারবেন – http://www.joomla.org/download.html
পরবর্তী পর্বসমূহে জুমলার ইতিহাস এবং জুমলা ব্যবহারের প্রক্রিয়াসমূহ আলোচনা করা হবে।

0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger